ডিবিসি নিউজdbcnews.tv

জাতীয়

রাজধানীর ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ

রাজধানীর ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ

জাতীয়

রাজধানীর ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

প্রতিমা বিসর্জন ঘিরে রাজধানী ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশন) মো. শহীদুল্লাহ আমিন।

তিনি জানালেন, বিসর্জন কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে মহানগরীর বিভিন্ন স্থানে ১৬ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এবার রাজধানীর ৩৩টি পয়েন্টে প্রতিমা বিসর্জন হবে। এর মধ্যে সবচেয়ে বেশি বিসর্জন হবে ওয়াইজঘাট এলাকায়।

 

প্রতিমা বিসর্জনের প্রস্তুতি নিয়ে বুধবার (২১ অক্টোবর) পলাশী মোড়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব তথ্য জানান।

 

ঢাকা মহানগরীতে এবার সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থার মধ্যে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করে পুলিশের এ কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বাকি সময়েও নেতিবাচক কোনো ঘটনা ঘটবে না বলে আশা প্রকাশ করেন শহীদুল্লাহ আমিন।

 

সেই সাথে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পুজার কার্যক্রম শেষ করার পুরো প্রক্রিয়ায় নগরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন