ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

পটুয়াখালীতে মাথায় গাছের ডাল পড়ে বিএনপি নেতার মৃত্যু

পটুয়াখালীতে মাথায় গাছের ডাল পড়ে বিএনপি নেতার মৃত্যু

সারা বাংলা

পটুয়াখালীতে মাথায় গাছের ডাল পড়ে বিএনপি নেতার মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি

ডিবিসি নিউজ

৯ ঘন্টা আগে

পটুয়াখালীর বাউফলে গাছ কাটার সময় মাথায় ডাল পড়ে মোসলেম উদ্দিন হাওলাদার নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বাউফল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোসলেম উদ্দিন ওই এলাকার মৃত আনালি হাওলাদারের ছেলে এবং বাউফল পৌর বিএনপির কার্যনির্বাহী সদস্য ছিলেন।

 

নিহতের পরিবারের সদস্যরা জানান, বাড়ির কয়েকটি গাছ কালাইয়ার এক ব্যক্তির কাছে বিক্রি করা হয়েছিল। দুপুরে কাঠুরিয়ারা গাছ কাটার সময় একটি কাটা ডাল রশি দিয়ে নিচে নামাচ্ছিলেন। এ সময় গাছের নিচে দাঁড়িয়ে থাকা মোসলেম উদ্দিনের মাথায় ডালটি পড়ে তিনি গুরুতর আহত হন। তাঁকে দ্রুত উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক ইরফান উদ্দিন মৃত ঘোষণা করেন।
 

নিহতের ছেলে ও বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মিজানুর রহমান তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
 

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে উপজেলা ও পৌর বিএনপি, সহযোগী সংগঠন এবং স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা নিহতের বাড়িতে যান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির গভীর শোক প্রকাশ করে বলেন, "তাঁর মৃত্যুতে সংগঠন একজন একনিষ্ঠ সহকর্মীকে হারাল।"

 

সার্বিক বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, তিনি দুর্ঘটনার বিষয়টি অবগত হয়েছেন। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা আপত্তি না থাকায় এ ঘটনায় পুলিশ কোনো আইনগত ব্যবস্থা নেয়নি।

 

ডিবিসি/ এমকেএ

আরও পড়ুন