ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু

সারা বাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে খেলার বল আনতে গিয়ে পুকুরে ডুবে ২০ মাস বয়সী দুই যমজ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হুজাইফা ও আকরাম ওই গ্রামের মোহাম্মদ আক্কাস মিয়ার ছেলে।

 

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলছিল শিশু দুটি। একপর্যায়ে তাদের খেলার বলটি পাশের পুকুরে পড়ে গেলে তা তুলে আনতে গিয়ে দুই ভাই পানিতে তলিয়ে যায়। পরে বিষয়টি টের পেয়ে স্বজন ও স্থানীয়রা পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করেন। একসঙ্গে দুই সন্তানের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাকারুল হক। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, পানিতে ডুবে দুই যমজ শিশুর মৃত্যুর ঘটনায় মানবিক দিক বিবেচনায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন