ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

সারা বাংলা

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় একজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং আরও অন্তত দুজন নিখোঁজ রয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে হিমছড়ি মেরিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।

 

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ সোলেমান জানান, বিকেলে কয়েকজন পর্যটক সৈকতে গোসলে নামলে ভাটার স্রোতে তারা ভেসে যান। স্থানীয়রা চারজনকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের মরদেহ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। নিখোঁজ পর্যটকদের উদ্ধারে লাইফ গার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন