ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

আগের সরকারের চেয়ে এবার পূজায় সরকারি বরাদ্দ বেশি: খাদ্যমন্ত্রী

আগের সরকারের চেয়ে এবার পূজায় সরকারি বরাদ্দ বেশি: খাদ্যমন্ত্রী

বাংলাদেশ, সারা বাংলা

আগের সরকারের চেয়ে এবার পূজায় সরকারি বরাদ্দ বেশি: খাদ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

আগের সরকারের আমলের চেয়ে এ বছর দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীরা বেশি সরকারি বরাদ্দ পেয়েছেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্দারমানিক এলাকায় নেপাল হালদারের বাড়ির দুর্গামন্দির পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

 

খাদ্যমন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাই সম্মিলিতভাবে কাজ করেছে। এ ছাড়া পূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তাঁদের জন্য যে নতুন কাপড় পাঠিয়েছেন, তা ইতিমধ্যে বিতরণ করা হয়েছে।

 

কোন সরকার ও রাজনৈতিক দল মানুষের কল্যাণে কাজ করছে, তা জনগণকে মূল্যায়ন করার আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, "বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনার মাধ্যমে জনগণের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছে, সম্মিলিত প্রচেষ্টায় সেই স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব।"

 

আফরোজা খানম রিতা আরও বলেন, গত ৫ আগস্টের পর সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিতে বিএনপির নেতাকর্মীরা তাঁদের পাশে ছিলেন। ওই সময়ে যারা পাশে দাঁড়িয়েছিলেন, তাঁদের মনে রাখারও আহ্বান জানান তিনি।

 

মণ্ডপ পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরতাজ আলম বাহার, জেলা জাসাসের সভাপতি মোশাররফ হোসেন শিকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশিকুজ্জামান শিপু, কৃষক দলের সাধারণ সম্পাদক মহীউদ্দীন মঞ্জু, যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বয়ড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান তুষার, নাসির উদ্দীন, মেরাজ হোসেন রাজ, আলমাস মিয়া, মো. শাকিল মোল্লাসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সনাতন ধর্মাবলম্বীরা।

ডিবিসি/এমকেএ

আরও পড়ুন