ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

সাভারে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাঙচুর

সাভারে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাঙচুর

সারা বাংলা

সাভারে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাঙচুর

সাভার প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

সাভারে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় হাসপাতালটিতে ভাঙচুর চালিয়েছেন নিহতের স্বজনরা।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে সাভারের ওলাইল এলাকায় 'আব্বাস স্পেশালাইজড হাসপাতালে' এই ঘটনা ঘটে। নিহত শিশু আব্রাহাম (১১) মানিকগঞ্জের সিংগাইর থানার মানিকনগর এলাকার আল-আমিনের ছেলে।

 

নিহতের স্বজনরা জানান, দুপুরে নাকের পলিপাস ও টনসিল অপারেশনের জন্য আব্রাহামকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালের চিকিৎসক ডা. সুমন হোসাইন শিশুটির অস্ত্রোপচার করেন। এ সময় অবস্থা আশঙ্কাজনক দেখে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে মৃত অবস্থাতেই সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসা ও অবহেলার কারণে অস্ত্রোপচার শেষ হওয়ার পরপরই শিশুটির মৃত্যু হয়।

 

এদিকে, শিশু আব্রাহামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার ক্ষুব্ধ স্বজনরা আব্বাস স্পেশালাইজড হাসপাতালে জড়ো হয়ে অভিযুক্ত ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষের শাস্তির দাবি জানান। পাশাপাশি হাসপাতালে ভাঙচুর চালান।

 

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত চিকিৎসক ডা. সুমন হোসাইনসহ হাসপাতালের নার্স ও অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারা হাসপাতাল থেকে চলে যান। খবর পেয়ে সাভার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহটি উদ্ধার করে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন