ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

কুষ্টিয়ায় রেলে পাথর নিক্ষেপের দায়ে ২ জনের কারাদণ্ড

কুষ্টিয়ায় রেলে পাথর নিক্ষেপের দায়ে ২ জনের কারাদণ্ড

সারা বাংলা

কুষ্টিয়ায় রেলে পাথর নিক্ষেপের দায়ে ২ জনের কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

কুষ্টিয়ায় রেলে পাথর নিক্ষেপ করার দায়ে মোহন হোসেন ও নাজমুল নামের দুই ব্যক্তিকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার মধুমতী এক্সপ্রেস ট্রেনে পাথর মারার সময় তাদের আটক করে পুলিশ।

রেলওয়ে পুলিশ জানায়, কুষ্টিয়া কোর্ট স্টেশনে প্রবেশ করার প্রায় এক কিলোমিটার আগে এই দুই ব্যক্তি ঝোপের মধ্যে থেকে বগি লক্ষ্য করে পাথর ছুড়ে মারে। এ সময় তাদের হাতেনাতে ধরা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ কারাদণ্ড দেন।

 

রেলওয়ে পুলিশের কুষ্টিয়া ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল ইসলাম জানান, মোহনের বাড়ি বগুড়া আর নাজমুলের বাড়ি লক্ষ্মীপুরে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন