সারা বাংলা
নরসিংদীতে ইট নেয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর দায়ের কোপে যুবক নিহত

নরসিংদীর রায়পুরার আমীরগঞ্জে প্রতিবেশির শাহিন মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে আমীরগঞ্জের খলাপাড়ায় ওই যুবককে কুপিয়ে গুরুতর আহত করার পর সন্ধ্যা নাগাদ নরসিংদী সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানায়, বাড়ির পাশে রাখা ইট নেয়াকে কেন্দ্র করে আওলাদ হোসেনের সাথে কলহ বাঁধে প্রতিবেশি মোবারক হোসেনের পরিবারের। অভিযোগ, একপর্যায়ে মোবারক ও তার ছেলে রাব্বি দেশীয় অস্ত্র দিয়ে শাহিন মিয়াকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।
নিহত শাহিন মিয়া খলাপাড়া গ্রামের আওলাদ হোসেনের ছেলে। অপরদিকে অভিযুক্তরা হলেন, নিহতের চাচা মোবারক এবং তার ছেলে রাব্বি (১৭)।
মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবিসি/এসডব্লিউএন