ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

পিরোজপুরে ট্রলারডুবিতে স্ত্রী-সন্তান হারানো শংকরের পাশে গণপূর্ত প্রতিমন্ত্রী

পিরোজপুরে ট্রলারডুবিতে স্ত্রী-সন্তান হারানো শংকরের পাশে গণপূর্ত প্রতিমন্ত্রী

সারা বাংলা

পিরোজপুরে ট্রলারডুবিতে স্ত্রী-সন্তান হারানো শংকরের পাশে গণপূর্ত প্রতিমন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

পিরোজপুরে ট্রলারডুবিতে স্ত্রী ও মেয়েকে হারানো শংকর বেপারীকে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ শংকর বেপারীর হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন। একই সঙ্গে তাঁকে চাকরি ও স্থানীয়ভাবে ব্যবসার বিষয়ে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

 

গত সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় অতিরিক্ত যাত্রীবোঝাইয়ের কারণে একটি ট্রলার ডুবে যায়। এতে নেছারাবাদ উপজেলার ভরতকাঠী গ্রামের শংকর বেপারীর স্ত্রী রিনা বেপারী (৩৯) এবং তাঁদের ৮ বছরের মেয়ে অর্পিতা বেপারী নিখোঁজ হন। ঘটনার তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশু অর্পিতার মরদেহ উদ্ধার করে।

 

নিখোঁজের তিন দিন পর বুধবার সকাল ৯টার দিকে উপজেলার মধুরাবাধ এলাকায় রিনা বেপারীর মরদেহ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস তা উদ্ধার করে। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

 

ইউএনও আশিক আহমেদ জানান, প্রতিমন্ত্রীর নির্দেশে উপজেলা প্রশাসন শোকাহত এই পরিবারের পাশে দাঁড়িয়েছে এবং তাঁদের কর্মসংস্থানের বিষয়ে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন