ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

মক্কায় আকস্মিক বন্যার পানিতে ভেসে গিয়ে এক শিশুর মৃত্যু

মক্কায় আকস্মিক বন্যার পানিতে ভেসে গিয়ে এক শিশুর মৃত্যু

আন্তর্জাতিক

মক্কায় আকস্মিক বন্যার পানিতে ভেসে গিয়ে এক শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

সৌদি আরবের মক্কায় মঙ্গলবার আকস্মিক বন্যায় তিন শিশু ভেসে যাওয়ার ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে এবং অপর একজন এখনও নিখোঁজ রয়েছে। এ ঘটনার পর সৌদি সিভিল ডিফেন্স তাৎক্ষণিক উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু করেছে।

সিভিল ডিফেন্স জানিয়েছে, প্রবল স্রোতে তিন শিশু ভেসে যাওয়ার খবর পেয়ে তাদের জরুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকর্মীরা এক শিশুকে জীবিত এবং আরেক শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। তবে তৃতীয় শিশুটির এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি, তার খোঁজে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে সিভিল ডিফেন্স এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জনসাধারণকে সতর্ক করেছে। বৃষ্টি চলাকালে, বিশেষ করে আকস্মিক বন্যার ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

 

একইসঙ্গে কর্তৃপক্ষ স্থানীয় নাগরিক, বাসিন্দা ও দর্শনার্থীদের উপত্যকা, পানি চলাচলের চ্যানেল এবং নিচু এলাকাগুলো থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে, কারণ ভারী বৃষ্টির সময় এসব স্থানে দ্রুত পানি জমে আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে। বৈরী আবহাওয়ায় বন্যাপ্রবণ এলাকাগুলো এড়িয়ে চলা এবং সরকারি নিরাপত্তা নির্দেশনা মেনে চলার ওপরও জোর দিয়েছে সংস্থাটি। নিখোঁজ শিশুটির সন্ধানে বর্তমানে উদ্ধারকারী দলগুলোর তৎপরতা চলছে।

 

সূত্র: গালফ নিউজ

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন