ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

মোজতবা খামেনিকে নিশানা করে সরকারপতনের হুমকি নেতানিয়াহুর

মোজতবা খামেনিকে নিশানা করে সরকারপতনের হুমকি নেতানিয়াহুর

আন্তর্জাতিক

মোজতবা খামেনিকে নিশানা করে সরকারপতনের হুমকি নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে সরকারপতনের হুমকি দিয়েছেন সরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টের তথ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনীর এক সমাপনী অনুষ্ঠানে ইরানের সর্বোচ্চ নেতাকে এমন হুমকি দেন তিনি।

 

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু বলেন, ‘ইরানের সরকার এখনও শিক্ষা নেয়নি।’

 

ইরানের বর্তমান সর্বোচ্চ নেতাকে ‘সময়ের স্বৈরশাসক’ আখ্যা দিয়ে তিনি বলেন, মোজতবা খামেনি ‘তার বাবার পদাঙ্ক অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছেন’।

 

‘তিনি সেফটি পিন খুলে ফেলেছেন’, উল্লেখ করে নেতানিয়াহু আরও বলেন, এই হুমকি দূর করার একমাত্র উপায় হলো ইরান সরকারের পতন ঘটানো।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন