আন্তর্জাতিক
হুতি হামলার ভয়ে সৌদির দূতাবাস থেকে সবাইকে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

উপসাগরীয় অঞ্চল থেকে দূতাবাস কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিতে পারে যুক্তরাষ্ট্র
উপসাগরীয় অঞ্চল থেকে মার্কিন দূতাবাস কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাথে আঞ্চলিক সংঘাত পুনরায় শুরু হওয়ার আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সম্প্রতি রিয়াদ বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে প্রাণঘাতী হামলার পর হুতিরা সৌদি আরবে আরও হামলা চালাতে পারে- এমন আশঙ্কা থেকেই বুধবার একটি নিরাপত্তা সতর্কতা জারি করেছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস।
দুজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই নির্দেশনার ফলে সৌদি আরবে অবস্থিত মার্কিন মিশনের সকল কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে।
ডিবিসি/এসডব্লিউএন