ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

ভারতের কারাগার থেকে পালিয়ে গেল নেপালি বন্দি

ভারতের কারাগার থেকে পালিয়ে গেল নেপালি বন্দি

আন্তর্জাতিক, ভারত

ভারতের কারাগার থেকে পালিয়ে গেল নেপালি বন্দি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

ভারতে পৃথক ঘটনায় কড়া নিরাপত্তায় মোড়ানো পুঝাল সেন্ট্রাল জেল থেকে নেপালের একজন নাগরিকসহ দুইজন পালিয়ে গেছে। ২১ বছর বয়সী ওই নেপালি নাগরিকের নাম সুদীপ বোগাটি। তাকে কারাগারের বিদেশি নাগরিকদের ব্লকে রাখা হয়েছিল। চেন্নাইয়ের পাড়ির বাসিন্দা বোগাটিকে গত ১৬ আগস্ট একটি চুরির মামলায় গ্রেপ্তার করা হয়েছিল।

মঙ্গলবার সন্ধ্যায় নিয়মিত রোলকলের সময় কারা কর্মকর্তারা তার নিখোঁজ হওয়ার বিষয়টি বুঝতে পারেন। বুধবার সকাল পর্যন্ত কারাগারের ভেতরে ব্যাপক তল্লাশি চালিয়েও কোনো খোঁজ না পাওয়ায় কর্তৃপক্ষ পুঝাল থানায় একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে।

 

দ্বিতীয় ঘটনায়, ৪১ বছর বয়সী সাজাপ্রাপ্ত আসামি সুরেশ বুধবার ভোরে কারারক্ষীদের ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তিরুমঙ্গলমের বাসিন্দা সুরেশকে ২০২১ সালে শিশু নির্যাতন প্রতিরোধ (পকসো) আইনে গ্রেপ্তার করা হয়েছিল এবং সে তার সাজা ভোগ করছিল।

 

কারাগারে তার ভালো আচরণের কারণে, মূল কারাগারের ঠিক বাইরে অবস্থিত কারা বাজারে তাকে দৈনন্দিন কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল। রক্ষীদের অন্যমনস্কতার সুযোগ নিয়ে সকাল ৭টার দিকে সে পালিয়ে যায় বলে জানা গেছে।

 

কারা প্রশাসনের অভিযোগের ভিত্তিতে পুঝাল থানা পুলিশ দুটি ঘটনার বিষয়েই মামলা দায়ের করেছে। নিখোঁজ আসামিদের খুঁজে বের করতে ও গ্রেপ্তার করতে পুলিশের বিশেষ দল গঠন করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

 

সূত্র জানিয়েছে, কড়া নিরাপত্তার এই কারাগার থেকে পরপর বন্দি পালানোর ঘটনাকে গুরুত্বের সঙ্গে নিয়ে নিরাপত্তা ত্রুটি খতিয়ে দেখতে বিভাগীয় তদন্ত শুরু করেছে ঊর্ধ্বতন কারা কর্তৃপক্ষ।

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন