ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

ফ্রান্সের দাঙ্গাকে বিদেশি নেতারা নিজেদের নির্বাচনি ফায়দা লুটতে ব্যবহার করছেন: ম্যাখোঁ

ফ্রান্সের দাঙ্গাকে বিদেশি নেতারা নিজেদের নির্বাচনি ফায়দা লুটতে ব্যবহার করছেন: ম্যাখোঁ

আন্তর্জাতিক

ফ্রান্সের দাঙ্গাকে বিদেশি নেতারা নিজেদের নির্বাচনি ফায়দা লুটতে ব্যবহার করছেন: ম্যাখোঁ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১৬ ঘন্টা আগে

ফ্রান্সে সম্প্রতি ছড়িয়ে পড়া দাঙ্গা পরিস্থিতিকে বিদেশি নেতারা নিজেদের নির্বাচনি ফায়দা লুটতে ব্যবহার করছেন বলে অভিযোগ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভের এক পর্যায়ে এই সহিংসতা ছড়িয়ে পড়ে। ম্যাখোঁ কারও নাম উল্লেখ না করলেও জানিয়েছেন, ওই নেতারা ফ্রান্সের পরিস্থিতির সুযোগ নিয়ে নিজেদের নির্বাচনি প্রচারণায় তা কাজে লাগাচ্ছেন।

মধ্যপ্রাচ্য সফরে কাতারের রাজধানী দোহায় গিয়ে ম্যাখোঁ এই মন্তব্য করেন। তিনি মূলত আগামী সপ্তাহে ইসরায়েলের সংসদীয় নির্বাচনের মুখে থাকা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং আগামী মাসে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকেই ইঙ্গিত করেছেন বলে ধারণা করা হচ্ছে। ম্যাখোঁ বলেন, ‘আমার মতে, যে ঘটনাগুলো ঘটেছে সেখানে দৃশ্যত কোনো বিদেশি হস্তক্ষেপ নেই। তবে ঘটনার পর তথ্য নিয়ে বিদেশি কারসাজি ছিল, আর এর ফলে অনেক মানুষ, যার মধ্যে বিদেশি নেতারাও রয়েছেন, তাদের কাছ থেকে অগ্রহণযোগ্য ও বোকা বোকা মন্তব্য এসেছে।’ তিনি আরও বলেন, ‘অনেকেই দাবি করেছেন যে আমরা অভিবাসী এবং ইসলামপন্থীদের দ্বারা আক্রান্ত হয়েছি, যা সম্পূর্ণ মিথ্যা।’

 

সূত্র: বিবিসি


ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন