ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

মাদারীপুরে বোরকা পরে হামলা চালাতে গিয়ে যুবক নিহত, আহত ৩

মাদারীপুরে বোরকা পরে হামলা চালাতে গিয়ে যুবক নিহত, আহত ৩

বাংলাদেশ, সারা বাংলা

মাদারীপুরে বোরকা পরে হামলা চালাতে গিয়ে যুবক নিহত, আহত ৩

মাদারীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

মাদারীপুরে বোরকা পরে হামলা চালাতে গেলে হামলাকারী যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩ জন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। নিহত তাইজুল সরদার (২২) সদর উপজেলার ‘চর কুলপদ্দী’ এলাকার মৃত রুস্তম আলী সরদারের ছেলে। তাইজুল হত্যাসহ একাধিক মামলার আসামি বলেও জানা গেছে। আহত মহসিন চৌকিদার ও জহির চৌকিদার কালিনগরের মোতালেব চৌকিদারের ছেলে। অপরদিকে আরেক আহত আল আমিন সরদার সদর উপজেলার কুলপদ্দী এলাকার বারেক সরদারের ছেলে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে কালকিনির কালিগঞ্জ বাজারের হানিফ হাওলাদারের চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন মহসিন ও জহিরসহ আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদার। এ সময় ইজিবাইকে করে এসে বোরকা পরে ককটেল ফাটিয়ে জহির ও মহসিন নামে দুই ভাইকে কুপিয়ে জখম করা হয়। পরে হামলাকারীদের ধাওয়া দিয়ে মিলন সরদারের নেতৃত্বে তাইজুল ও আল আমিন নামে দুজনকে কুপিয়ে জখম করা হয়। আহত ৪ জনকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। পরে চিকিৎসাধীন অবস্থায় তাইজুল সরদারের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে গুরুতর আহত দুই ভাইকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।


মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে এ হামলার ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে নেয়া হবে আইনগত ব্যবস্থা। নিহত তাইজুল সরদারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।


ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন