ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

এআই দিয়ে বোমা বিস্ফোরণের ভিডিও বানিয়ে ভারতে বেকায়দায় যুবক

এআই দিয়ে বোমা বিস্ফোরণের ভিডিও বানিয়ে ভারতে বেকায়দায় যুবক

আন্তর্জাতিক, ভারত

এআই দিয়ে বোমা বিস্ফোরণের ভিডিও বানিয়ে ভারতে বেকায়দায় যুবক

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১০ ঘন্টা আগে

ভারতের কর্নাটকের বিধানসভা উড়িয়ে দেওয়ার একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্মিত ভুয়া ভিডিও তৈরি ও সামাজিক মাধ্যমে ছড়ানোর অভিযোগে বিহারের এক অভিবাসী শ্রমিককে গ্রেপ্তার করেছে বেঙ্গালুরু পুলিশ। অভিযুক্ত হযরত আলী (২৫) গত কয়েক মাস ধরে বেঙ্গালুরুতে দৈনিক মজুরি ভিত্তিক পাইপ ফিটার হিসেবে কাজ করছিলেন।

গত ২০ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়। ‘Jnx king Hg’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়, যেখানে এক ব্যক্তিকে ট্রিগার টানার ভঙ্গি করতে দেখা যায় এবং এর পরই বিধানসভা ভবনে বিস্ফোরণের দৃশ্য ফুটিয়ে তোলা হয়। ভিডিওটির ক্যাপশনে ভবনটি উড়িয়ে দেওয়ার দাবিও করা হয়েছিল।

 

ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং নেটিজেনরা বেঙ্গালুরু পুলিশকে ট্যাগ করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এর পর থেকেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করা হয়েছে।

 

পুলিশ জানিয়েছে, বাস্তবে কোনো বিস্ফোরণের ঘটনা ঘটেনি এবং সম্পূর্ণ ভিডিওটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তের মূল উদ্দেশ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

কর্ণাটক বিধানসভার এই সুরক্ষিত সরকারি ভবনে হামলার ভুয়া ভিডিও ছড়িয়ে পড়ার পর জনমনে আতঙ্ক তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা। একই সঙ্গে, এআই প্রযুক্তি অপব্যবহার করে এ ধরনের বিভ্রান্তিকর ও হুমকিস্বরূপ কন্টেন্ট তৈরি ও প্রচারের বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করেছে পুলিশ।

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন