ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

ভারতে পালানোর সময় আ. লীগ নেতা গ্রেপ্তার

ভারতে পালানোর সময় আ. লীগ নেতা গ্রেপ্তার

সারা বাংলা

ভারতে পালানোর সময় আ. লীগ নেতা গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

ভারতে পালানোর সময় তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ দুপুর ১টার দিকে বাংলাদেশ থেকে ভারতে গমনের উদ্দেশ্যে তিনি তামাবিল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টে উপস্থিত হলে পুলিশ তাকে আটক করে।

 

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, পাসপোর্টে ব্ল্যাকলিস্ট থাকায় তাকে দেশত্যাগে বাধা দেওয়া হয়। পরে তামাবিল ইমিগ্রেশন পুলিশ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে সিলেট জেলার গোয়াইনঘাট থানার তামাবিল পুলিশ ফাঁড়ি, ইমিগ্রেশন পুলিশ এবং জৈন্তাপুর থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

 

থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত কামাল আহমদের বিরুদ্ধে জৈন্তাপুর থানায় একাধিক মামলা রয়েছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করার পর আদালতে সোপর্দ করা হয়েছে।

ডিবিসি/ এমকেএ

আরও পড়ুন