ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

দীর্ঘ ৫ বছর পর টেলিফোনে মায়ের কণ্ঠ শুনে আবেগাপ্লুত সু চির ছেলে

দীর্ঘ ৫ বছর পর টেলিফোনে মায়ের কণ্ঠ শুনে আবেগাপ্লুত সু চির ছেলে

আন্তর্জাতিক

দীর্ঘ ৫ বছর পর টেলিফোনে মায়ের কণ্ঠ শুনে আবেগাপ্লুত সু চির ছেলে

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

পাঁচ বছরেরও বেশি সময় পর মিয়ানমারের কারাবন্দি গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সঙ্গে কথা বলেছেন তার ছোট ছেলে কিম আরিস। দীর্ঘ দিন ধরে মায়ের কোনো সরাসরি খবর না পেলেও সম্প্রতি টেলিফোনে তার সঙ্গে কথা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন তিনি।

২০২১ সালের ফেব্রুয়ারিতে মায়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সু চির নির্বাচিত সরকার উৎখাত হওয়ার পর থেকেই তিনি আটক রয়েছেন। বর্তমানে ৮১ বছর বয়সী এই নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নেত্রীকে গত এপ্রিলে হাউজ অ্যারেস্টে (গৃহবন্দি) স্থানান্তর করা হয়। বিভিন্ন অভিযোগে তাকে ১৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, যেসব তিনি অস্বীকার করে আসছেন।

 

মায়ের সঙ্গে কথা বলতে পেরে আনন্দ প্রকাশ করলেও কিম আরিস জানিয়েছেন, একটিমাত্র ফোনালাপ কেড়ে নেওয়া বছরগুলো ফিরিয়ে দিতে পারে না। তিনি সু চির জন্য নিয়মিত ও সরাসরি পারিবারিক যোগাযোগ এবং স্বাধীন চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

 

এর আগে গত আগস্টে রেড ক্রস প্রতিনিধির সঙ্গে সু চির সাক্ষাৎ হয় এবং সম্প্রতি সামরিক সরকারের পক্ষ থেকে তার কিছু ছবি প্রকাশ করা হয়, যেখানে তাকে বইপত্র ও যুক্তরাজ্যের রাজা চার্লসের চিঠি দেওয়া হয়।

 

উল্লেখ্য, ২০২১ সালের ওই অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে শুরু হওয়া গৃহযুদ্ধে এখন পর্যন্ত প্রায় এক লাখ মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

 

সূত্র: রয়টার্স

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন