ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

গাজীপুরে ভাড়া বাসা থেকে টাইলস মিস্ত্রির অর্ধগলিত মরদেহ উদ্ধার

গাজীপুরে ভাড়া বাসা থেকে টাইলস মিস্ত্রির অর্ধগলিত মরদেহ উদ্ধার

সারা বাংলা

গাজীপুরে ভাড়া বাসা থেকে টাইলস মিস্ত্রির অর্ধগলিত মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

গাজীপুরের শ্রীপুরের ফরিদপুর গ্রামের একটি ভাড়া বাসা থেকে আশিক শেখ (২৬) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক ময়মনসিংহের ভালুকার খাওরাইল গ্রামের আব্দুল কাদিরের ছেলে। সে স্থানীয় ফজলুল হকের বাড়ীতে  ভাড়া থেকে টাইলস মিস্ত্রির কাজ করতো।

 

কয়েকদিন ধরেই ঘরটি তালাবদ্ধ ছিল। বৃহস্পতিবার সকালেই  ঘর থেকে দুর্গন্ধ বের হতে থাকে। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

 

নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্নহত্যা সেটি খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন