সারা বাংলা
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ থেকে পৌর শ্রমিক লীগ নেতার পদত্যাগ

‘শারীরিক অসুস্থতা ও পারিবারিক’ সমস্যার কারণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগসহ সব ধরণের রাজনীতি থেকে ইস্তফা দিয়েছেন লোহাগড়া পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হানিফ শেখ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে নড়াইলের লোহাগড়াস্থ একটি রেস্তোরায় সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
লিখিত বক্তব্যে হানিফ শেখ বলেন, আমি লোহাগড়া উপজেলার রামপুর গ্রামের আবু বকর শেখের ছেলে। আমি লোহাগড়া পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্বে ছিলাম।
তিনি বলেন, ‘বর্তমানে আমার শারীরিক অসুস্থতা এবং পারিবারিক সমস্যার কারণে সব প্রকার রাজনীতি থেকে অব্যাহতি প্রদান করলাম। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগসহ সব রাজনৈতিক অঙ্গ সংগঠনের কর্মকাণ্ড থেকে নিজের ইচ্ছায় স্বচিত্তে কারও প্ররোচনা ছাড়া পদত্যাগ করলাম। আমার নামের পাশে বর্ণিত পদ ও আ.লীগ থেকে আজ স্থায়ীভাবে পদত্যাগের ঘোষণা করছি।’
ডিবিসি/এসডব্লিউএন