ডিবিসি নিউজdbcnews.tv

খেলাধুলা, ক্রিকেট

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছক্কায় বিশ্বরেকর্ড গড়লেন অভিষেক

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছক্কায় বিশ্বরেকর্ড গড়লেন অভিষেক

খেলাধুলা, ক্রিকেট

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছক্কায় বিশ্বরেকর্ড গড়লেন অভিষেক

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইনিংসের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইনিংসের প্রথম বলে সর্বোচ্চ সাতবার ছক্কা মারার কীর্তি এখন তাঁর।

ক্রাইস্টচার্চে ২২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাট হেনরির প্রথম বলটি কভারের ওপর দিয়ে সীমানাছাড়া করেন এই বাঁহাতি ব্যাটার। এতে ছয়বার এমন কীর্তি গড়া আফগানিস্তানের শফিকুল্লাহ শিনওয়ারিকে ছাড়িয়ে যান তিনি। পাঁচবার প্রথম বলে ছক্কা হাঁকিয়ে তালিকার পরের অবস্থানে আছেন সূর্যকুমার যাদব।

 

রেকর্ড গড়লেও ইনিংস বড় করতে পারেননি অভিষেক। দুটি চার ও তিনটি ছক্কায় ১২ বলে ২৯ রান করে মাইকেল ব্রেসওয়েলের বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

তবে অভিষেকের বিদায় ভারতকে জয়ের পথ থেকে সরাতে পারেনি। সঞ্জু স্যামসনের ৬৭ এবং শ্রেয়াস আইয়ার ও নামান ধীরের ৪২ রান করে করা ইনিংসে ভর করে দুই বল বাকি থাকতেই ছয় উইকেটে জয় পায় ভারত।

 

এই জয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন রেকর্ডও গড়েছে ভারত।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন