বাংলাদেশ, জাতীয়
সাইবার নিরাপত্তা ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

সাইবার হামলার ঝুঁকি এড়াতে জরুরি নিরাপত্তামূলক পদক্ষেপ হিসেবে বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
এদিন সন্ধ্যায় ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে ‘The Service is under Maintenance’ বার্তা দেখা যায়। সেখানে জানানো হয়, নির্ধারিত রক্ষণাবেক্ষণের কারণে সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। শিগগিরই তা আবার চালু করা হবে।
সম্প্রতি প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিভিন্ন দেশে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইন্টারনেটের বড় একটি অংশের ওয়েবসাইট পরিচালনায় এই ভাষা ব্যবহৃত হয়।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এসব ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা দূর থেকে সিস্টেমে প্রবেশ করে ক্ষতিকর কোড চালাতে পারে বলে সতর্ক করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় শনাক্ত ত্রুটিগুলো সংশোধনে বিশ্বজুড়ে জরুরি উদ্যোগ নেওয়া হচ্ছে।
ডিবিসি/ আরএফই