ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

কুমিল্লায় বেকারিতে অগ্নিকাণ্ড, ৭ লক্ষ টাকার ক্ষতির দাবি

কুমিল্লায় বেকারিতে অগ্নিকাণ্ড, ৭ লক্ষ টাকার ক্ষতির দাবি

বাংলাদেশ, সারা বাংলা

কুমিল্লায় বেকারিতে অগ্নিকাণ্ড, ৭ লক্ষ টাকার ক্ষতির দাবি

কুমিল্লা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

কুমিল্লা নগরীতে একটি বেকারিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে নগরীর সুজানগরে হাবিব বেকারিতে এ ঘটনা ঘটে। এতে ওই বেকারির ৭ লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।

বেকারির মালিক হাসান মিয়া জানান, রাত ১১টায় হঠাৎ তার বেকারিতে আগুন লাগে। আগুন এত ভয়াবহ ছিল যে, তাৎক্ষণিক স্থানীয় লোকজন চেষ্টা করেও তা নেভাতে পারেনি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। এতে তার ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে রাতেই কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


ডিবিসি/ এসভিএন
 

আরও পড়ুন