ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

রাশিয়ার দাবি করা ইউক্রেনীয় সেনাদের ২৫২টি লাশ ফেরত পেল ইউক্রেন

রাশিয়ার দাবি করা ইউক্রেনীয় সেনাদের ২৫২টি লাশ ফেরত পেল ইউক্রেন

আন্তর্জাতিক

রাশিয়ার দাবি করা ইউক্রেনীয় সেনাদের ২৫২টি লাশ ফেরত পেল ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

রাশিয়ার দাবি করা ইউক্রেনীয় সেনাদের ২৫২টি লাশ ফেরত এনেছে ইউক্রেন। যুদ্ধবন্দি বিষয়ক ইউক্রেনের সমন্বয়কারী সদর দপ্তর জানিয়েছে, গত ২২ অক্টোবর এই লাশগুলো প্রত্যাবাসন করা হয়।

সদর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের তদন্তকারী এবং ফরেনসিক বিশেষজ্ঞরা লাশগুলোর প্রকৃত পরিচয় শনাক্ত করতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালাবেন।


এর আগের প্রত্যাবাসন প্রক্রিয়াগুলোতে রাশিয়া মাঝেমধ্যেই নিজেদের সেনাদের লাশও কিয়েভে পাঠিয়েছিল। ইউক্রেনীয় কর্মকর্তাদের ধারণা, নিহতদের পরিবারগুলোর সাথে ক্ষতিপূরণ দেয়া নেয়ার বিষয়টি এড়াতে অথবা ‘নিজেদের লোকেদের প্রতি অবহেলা’ থেকেই রাশিয়া এমনটা করে থাকতে পারে।


এই প্রক্রিয়ায় সহায়তা করার জন্য কিয়েভ আন্তর্জাতিক রেড ক্রস কমিটিকে ধন্যবাদ জানিয়েছে। পাশাপাশি, লাশগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে পরিবহন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফরেনসিক বিশেষজ্ঞদের কাছে হস্তান্তরের কাজে যুক্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে তারা।


২০২৫ সালের শুরুর দিকে দুই দেশের মধ্যে শান্তি আলোচনা শুরু হলে নিহত ইউক্রেনীয়দের ফিরিয়ে আনার এই প্রক্রিয়াটি বেশ গতি পেয়েছিল। পরবর্তীতে আলোচনা বন্ধ হয়ে গেলেও, লাশ প্রত্যাবাসন কার্যক্রমটি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলমান মানবিক সহযোগিতার হাতেগোনা কয়েকটি ক্ষেত্রের একটিতে পরিণত হয়েছে।


সর্বশেষ এই প্রত্যাবাসনের আগে গত ১৩ আগস্ট আরও একটি প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। সেবার ইউক্রেন ২৬১টি লাশ দেশে ফিরিয়ে আনে, যেগুলো নিয়েও রাশিয়ার দাবি ছিল যে এগুলো ইউক্রেনীয় সেনাদের হতে পারে। ইউক্রেন রাশিয়া থেকে ফেরত পাওয়া লাশের সংখ্যা নিয়মিত প্রকাশ করলেও, মস্কোর কাছে কতজন রুশ সেনার লাশ ফেরত পাঠানো হয়েছে তার কোনো তথ্য তারা প্রকাশ করে না।


সূত্র: দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট


ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন