ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

জাপানের ঘটনা

সুনামিতে ভেসে যান স্ত্রী, ১৫ বছর ধরে সাগরে ডুব দিয়ে খুঁজে চলেছেন স্বামী

সুনামিতে ভেসে যান স্ত্রী, ১৫ বছর ধরে সাগরে ডুব দিয়ে খুঁজে চলেছেন স্বামী
জাপানের ঘটনা

সুনামিতে ভেসে যান স্ত্রী, ১৫ বছর ধরে সাগরে ডুব দিয়ে খুঁজে চলেছেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

২০১১ সালে জাপানের উত্তর-পূর্ব উপকূলে আঘাত হানা প্রলয়ংকরী সুনামিতে নিখোঁজ হন ইয়াসুও তাকামাতসুর স্ত্রী ইউকো। মিয়াগি প্রিফেকচারের ওনাগাওয়া বন্দরে একটি ব্যাংকের ছাদে আটকে পড়া অবস্থায় ইউকো তার স্বামীকে শেষ বার্তায় লিখেছিলেন, ‘তুমি কি নিরাপদ আছো? আমি বাড়ি যেতে চাই।’ স্ত্রীর নিখোঁজ হওয়ার খবর শোনার পর ইয়াসুও মানসিকভাবে ভেঙে পড়েন। তিনি বলেন, ‘আমাকে বলা হয়েছিল যে সুনামি তাকে ভাসিয়ে নিয়ে গেছে। এরপর আমি আর উঠে দাঁড়াতে পারছিলাম না। আমার সমস্ত শক্তি যেন ভেসে গিয়েছিল।’

স্ত্রীর মৃতদেহ কখনও উদ্ধার না হওয়ায় তাকে ফিরে পাওয়ার আশায় ইয়াসুও স্কুবা ডাইভিং শেখেন। গত ১৩ বছরেরও বেশি সময় ধরে প্রতি মাসে অন্তত দুবার তিনি সাগরের তলদেশে ডুব দেন। ইতিমধ্যে ৭৬০টির বেশি ডাইভ সম্পন্ন করেছেন তিনি। ইয়াসুওর কাছে এটি কেবল মৃতদেহ খোঁজার চেষ্টা নয়, বরং স্ত্রীর কাছাকাছি যাওয়ার এক বিশেষ মাধ্যম। তিনি বলেন, ‘আমি ডুব দিতে শিখলাম। আমার মনে হতো, যতদিন আমি ডুব দেওয়া চালিয়ে যাব, একদিন তার সঙ্গে আমার দেখা হবে।’


সমুদ্রের নিচে সুনামির ধ্বংসস্তূপ দেখলে তিনি বুঝতে পারেন, ‘এইসবের মধ্যে দিয়ে তার পক্ষে উপরে উঠে আসা সম্ভব ছিল না।’ তখন তিনি কান্নায় ভেঙে পড়েন। তবে সমুদ্রের প্রতি তার কোনো ক্ষোভ নেই, বরং প্রকৃতির অমোঘ নিয়মকে তিনি মেনে নিয়েছেন। সাগরের নিচে তিনি স্ত্রীর সান্নিধ্য অনুভব করেন।

 

তিনি জানান, ‘বারবার ডুব দেওয়ার পর আমার মনে হতে লাগল যে সে হয়তো আশেপাশেই আছে। এটা কবরে গিয়ে স্মরণ করার চেয়ে একটু আলাদা, কারণ সে কবরে নেই। বরং মনে হয় যেন আমি তার সঙ্গে দেখা করতে যাচ্ছি।’ নিখোঁজ স্ত্রীর প্রতি এই অসীম ভালোবাসার টানেই ইয়াসুও আজও সাগরের গভীরে ডুব দিয়ে চলেছেন।


সূত্র: বিবিসি


ডিবিসি/এসভিএন
 

আরও পড়ুন