ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, এশিয়া

টাইফুন চাম্পির তাণ্ডবে বিপর্যস্ত তাইওয়ান-জাপান, বন্ধ স্কুল- কলেজ ও অফিস

টাইফুন চাম্পির তাণ্ডবে বিপর্যস্ত তাইওয়ান-জাপান, বন্ধ স্কুল- কলেজ ও অফিস

আন্তর্জাতিক, এশিয়া

টাইফুন চাম্পির তাণ্ডবে বিপর্যস্ত তাইওয়ান-জাপান, বন্ধ স্কুল- কলেজ ও অফিস

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

শক্তিশালী টাইফুন চাম্পির প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে তাইওয়ান ও জাপানের জনজীবন। ঝড়ের ক্ষয়ক্ষতি এড়াতে তাইওয়ানের অধিকাংশ এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। দুই দেশে বাতিল হয়েছে এক হাজারের বেশি ফ্লাইট। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বহু মানুষকে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২৩ অক্টোবর) তাইওয়ানে ২৬২টি অভ্যন্তরীণ এবং ৬৬০টির বেশি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বন্ধ রয়েছে রেল ও ফেরি চলাচল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিছু মহাসড়কও বন্ধ করেছে কর্তৃপক্ষ।


ঝড়ের প্রভাবে ইতোমধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ৯৪ জন আহত হয়েছেন। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে এক হাজারের বেশি বাসিন্দাকে। রাজধানী তাইপের কয়েকটি এলাকায় ২৪ ঘণ্টায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।


এদিকে জাপানের বিভিন্ন বিমানবন্দরে ১৬০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। ওকিনাওয়া অঞ্চলে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন প্রায় ৮ হাজার ৪০০ বাসিন্দা।


আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, মঙ্গলবার ফিলিপাইন সাগরে অবস্থানকালে টাইফুনটির সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৯৮ কিলোমিটারে পৌঁছায়। পরবর্তী সময়ে কিছুটা দুর্বল হলেও ঝড়টি এখনো বিপজ্জনক।


শনিবার পর্যন্ত তাইওয়ানে সর্বোচ্চ ৯০ সেন্টিমিটার বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এতে পাহাড়ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি বাড়তে পারে।


পূর্বাভাস অনুযায়ী, টাইফুনটি তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূল অতিক্রম করে জাপানের ওকিনাওয়া অঞ্চলের দিকে অগ্রসর হতে পারে। পরিস্থিতি মোকাবিলায় উপকূলীয় ও পাহাড়ি এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চীনেও জারি করা হয়েছে প্রাথমিক পর্যায়ের সতর্কতা।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন