বাংলাদেশ, জাতীয়
দেশে হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি দাঁড়াল ১ হাজার ২১৪ জনে।
এছাড়া গত একদিনে নতুন করে ১ হাজার ১৩৫ জনের শরীরে এর উপসর্গ দেখা গেছে।
অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৩ জন, ঢাকা বিভাগে ২ জন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন। এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জন এবং উপসর্গে ১ হাজার ১১০ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, গত একদিনে নতুন করে ২৫ জনের হাম শনাক্ত হয়েছে। সবমিলিয়ে এ পর্যন্ত মোট ২৩ হাজার ২৭৩ জনের হাম শনাক্ত হলো। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাসপাতাল থেকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮৬ হাজার ৭৯৮ জন রোগী।
ডিবিসি/এমএনকে