ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বাংলাদেশ, সারা বাংলা

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ফরিদপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

ফরিদপুরের মধুখালী উপজেলায় যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার আড়কান্দি এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া কিংফিশার পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।


এ ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং নিহত ব্যক্তিরা অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, ‘বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাদের নাম-পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। আমরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছি। পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।’


পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। উদ্ধার কার্যক্রম শেষ হলে দুর্ঘটনার প্রকৃত কারণ ও অন্যান্য বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন