ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

ককরোচ পার্টির বিক্ষোভে যোগ দিচ্ছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলার স্বামী

ককরোচ পার্টির বিক্ষোভে যোগ দিচ্ছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলার স্বামী

আন্তর্জাতিক, ভারত

ককরোচ পার্টির বিক্ষোভে যোগ দিচ্ছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলার স্বামী

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া বাতিলের দাবিতে দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে ‘পিপল অ্যাগেইনস্ট এসআইআর’ জোট। শুক্রবার (২৩ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে বিশিষ্ট অর্থনীতিবিদ পারাকালা প্রভাকর, অভিনেতা ও সমাজকর্মী প্রকাশ রাজ এবং ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


আন্দোলনকারীদের প্রধান দাবি, ভোটার তালিকা সংশোধনের বিতর্কিত প্রক্রিয়া বাতিল এবং ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ।


কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী পারাকালা প্রভাকর সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে লিখেছেন, ‘প্রতিটি গলিই হোক যন্তর মন্তর।’ গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।


কর্মসূচিতে জ্যেষ্ঠ আইনজীবী প্রশান্ত ভূষণ, কৃষকনেতা রাকেশ টিকায়েত, ছাত্রনেত্রী নেহা বোরা এবং লেখক তুষার গান্ধীর অংশ নেওয়ার কথা রয়েছে।


গত ১৪ অক্টোবর গঠিত ‘পিপল অ্যাগেইনস্ট এসআইআর’ জোটের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে বিপুলসংখ্যক যোগ্য নাগরিকের নাম বাদ দেওয়া হচ্ছে। বিশেষ করে দলিত, আদিবাসী, সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংশোধন প্রক্রিয়ায় ১৩ কোটি ভোটার বাদ পড়ার অভিযোগও সামনে এসেছে।


এদিকে দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরকে বিক্ষোভস্থল হিসেবে ব্যবহারের অনুমোদন প্রত্যাহারের পর আন্দোলনকারীরা দেশের প্রতিটি এলাকায় প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।


‘প্রতিটি হাতে তেরঙা, প্রতিটি গলিতে যন্তর মন্তর’ স্লোগানে আয়োজকেরা আন্দোলন ছড়িয়ে দিতে চাইছেন।


বিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়া’-কেও কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে তাদের অংশগ্রহণ নিশ্চিত হয়নি।


সূত্র: ইন্ডিয়া টুডে


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন