ডিবিসি নিউজdbcnews.tv

ইটালী, আন্তর্জাতিক

ইতালিতে ১২ দফা ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ইতালিতে ১২ দফা ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ইটালী, আন্তর্জাতিক

ইতালিতে ১২ দফা ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

ইতালির সিসিলি দ্বীপের কাছে ভূমধ্যসাগরে পরপর ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরের দিকে সংঘটিত এসব ভূকম্পনের পর উপকূলীয় এলাকায় সুনামির সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি বিবেচনায় বেশ কয়েকটি শহরে শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি ভবন থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পগুলোর মাত্রা ছিল রিখটার স্কেলে ৩-এর বেশি। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটির মাত্রা যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) হিসাবে ৫ দশমিক ৭। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে, সিসিলি দ্বীপের উত্তর উপকূলে।


ভূমিকম্পের পর সিসিলির রাজধানী পালেরমো ও মেসিনা শহরের বিভিন্ন বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পশ্চিম উপকূলের ত্রাপানি শহরের একটি আদালত ভবনও খালি করা হয়েছে। পাশাপাশি লিপারি দ্বীপের সরকারি দপ্তরগুলো থেকেও কর্মকর্তা-কর্মচারীরা বেরিয়ে আসেন।


পালেরমো, পাত্তি, লিকাতা ও আশপাশের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


পালেরমোর মেয়র রবার্তো লাগাল্লা জানিয়েছেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।


এদিকে উপকূলীয় এলাকার বাসিন্দাদের সমুদ্র থেকে দূরে থাকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন। পরিস্থিতির পরিবর্তন হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


সূত্র: দ্য ইনডিপেনডেন্ট


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন