ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

ইলন মাস্কের ‘রোডস্টারের’ পর এবার ভারতের আকাশেও উড়ল গাড়ি

ইলন মাস্কের ‘রোডস্টারের’ পর এবার ভারতের আকাশেও উড়ল গাড়ি

আন্তর্জাতিক, ভারত

ইলন মাস্কের ‘রোডস্টারের’ পর এবার ভারতের আকাশেও উড়ল গাড়ি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

ইলন মাস্কের উড়ন্ত গাড়ির পর এবার ভারতের আকাশেও দেখা মিলল উড়ন্ত গাড়ির। টেসলা ও স্পেসএক্সের যৌথ প্রযুক্তিতে রকেট থার্স্টার ব্যবহার করে আকাশে উড়তে সক্ষম 'রোডস্টার' স্পোর্টস কার উন্মোচনের পর, এবার ভারতে কোনো প্রাতিষ্ঠানিক বিজ্ঞান বা প্রকৌশল শিক্ষা ছাড়াই উড়ন্ত গাড়ি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন এক তরুণ।

ভারতের উত্তরাখণ্ডের আলমোড়া জেলার বাসিন্দা এবং মানবিক বিভাগের স্নাতক রবি তামতা দীর্ঘ ১৩ বছরের চেষ্টা ও স্বশিক্ষার মাধ্যমে গড়ে তুলেছেন সম্পূর্ণ ইলেকট্রিক চালিত উড়ন্ত গাড়ির একটি প্রোটোটাইপ।

 

রবি তামতার তৈরি এক আসনবিশিষ্ট এই বিশেষ বাহনটির নাম দেওয়া হয়েছে 'হাপিডা স্কাইনেক্স'। গত আগস্ট মাসে সফলভাবে যানটির প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়। ২০১৫ সাল থেকে উড়ন্ত গাড়ির স্বপ্ন দেখা রবি তার নিজস্ব উদ্যোগ 'হাপিডা স্কাই প্রাইভেট লিমিটেড'-এর অধীনে এটি প্রস্তুত করেন।

 

মল্টিরোটর ড্রোনের আদলে তৈরি এই যানটিতে ব্যবহার করা হয়েছে একাধিক ইলেকট্রিক মোটর ও প্রোপেলার। কোনো রানওয়ে ছাড়াই এটি সোজাসুজি ওপরে উঠতে এবং নিচে নামতে (ভিটিওএল) সক্ষম। হালকা ফ্রেম, ককপিট ও স্বচ্ছ ক্যানোপি সম্বলিত বাহনটি সম্পূর্ণ ব্যাটারিচালিত, ফলে এতে কোনো বিমান জ্বালানি বা ইথানলের প্রয়োজন হয় না।

 

ইন্টারনেট, বছরের পর বছর নিজে নিজে পরীক্ষা-নিরীক্ষা এবং পরিবারের সহায়তায় এই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করেছেন রবি তামতা। তবে এই সফল পরীক্ষামূলক উড্ডয়নটি প্রজেক্টের প্রাথমিক একটি ধাপ মাত্র, এখনই এটি বাণিজ্যিকভাবে ব্যবহার বা যাত্রী বহনের জন্য পুরোপুরি প্রস্তুত নয় বলে জানানো হয়েছে।

 

সূত্র: ইন্ডিয়া টুডে

 

ডিবিসি/এসডব্লিউএন
 

আরও পড়ুন