ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

খুলনায় জুটমিলে চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

খুলনায় জুটমিলে চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

সারা বাংলা

খুলনায় জুটমিলে চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

খুলনা ব্যুরো

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

খুলনার খানজাহান আলী থানাধীন মীরেরডাঙ্গা এলাকার এজাক্স জুট মিলে চুরির অভিযোগে পালানোর সময় ছাদ থেকে পড়ে সম্রাট ঢালী নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর ২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সম্রাট ঢালী নগরীর দৌলতপুর থানার সেনপাড়া বউবাজার এলাকার কানাই ঢালীর ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সম্রাটসহ তিন যুবক জুটমিলের মালামাল চুরির উদ্দেশ্যে মিলে প্রবেশ করেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি টের পেয়ে নিরাপত্তাকর্মীরা তাদের ধাওয়া করেন। এ সময় দুজন পালিয়ে গেলেও সম্রাট মিলের ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন।

 

পরে পুলিশ তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, নিহত সম্রাটের বিরুদ্ধে এর আগে থানায় একটি চুরিসহ পৃথক ধারায় মামলা ছিল। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

ডিবিসি/এসডব্লিউএন
 

আরও পড়ুন