আন্তর্জাতিক
হুতিদের ‘ব্যর্থ’ ক্ষেপণাস্ত্র হামলায় সানায় নিশ্চিহ্ন পুরো পরিবার: দাবি সরকারি বাহিনীর

ইয়ামেনের হুতি বিদ্রোহীদের ব্যর্থ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ফলে সাধারণ নাগরিক ও বেসামরিক অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ইয়ামেনের সরকারি বাহিনীর মুখপাত্র। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করা এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
মুখপাত্র মাজেদ আবদুল্লাহ আল-নুজাইলি জানান, আজ সানায় হুতিদের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যর্থ হয়ে একটি বাড়িতে আঘাত হানলে একই পরিবারের সবাই নিহত হন এবং পাশের একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
বিবৃতিতে আরও বলা হয়, এর আগেও সানা, তাইজ, ইব্ব ও সায়দা অঞ্চলে একই ধরনের দুর্ঘটনা ঘটেছে।
মুখপাত্র জানান, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইয়ামেনের সশস্ত্র বাহিনী হুথিদের ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ও উৎক্ষেপণ প্যাড লক্ষ্য করে হামলা চালিয়েছে। অন্যদিকে সায়দায় জোট বাহিনীর হামলার ফলে হুথিদের অস্ত্রের মজুদ, উৎক্ষেপণ ব্যবস্থা ও প্রযুক্তিগত সক্ষমতা বহুলাংশে হ্রাস পেয়েছে।
ডিবিসি/এসডব্লিউএন