ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

ভারতে স্কুল ভ্যান পেছনে নিতেই চাপা পড়ে ৮ বছরের শিশুর মৃত্যু

ভারতে স্কুল ভ্যান পেছনে নিতেই চাপা পড়ে ৮ বছরের শিশুর মৃত্যু

আন্তর্জাতিক, ভারত

ভারতে স্কুল ভ্যান পেছনে নিতেই চাপা পড়ে ৮ বছরের শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে নিজ বাড়ির সামনে স্কুল ভ্যানের নিচে চাপা পড়ে তাসভানি উদয়াংশি পাঠক (৮) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি দিল্লি পাবলিক স্কুলের (ডিপিএস) ছাত্রী ছিল।

প্রতিবেদন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে বিদ্যালয় শেষে শিশুটিকে পৌঁছে দিতে বাড়ির সামনে আসে প্রাইভেট স্কুল ভ্যানটি। গাড়ি থেকে নেমে ভ্যানের পেছনের অংশ থেকে নিজের ব্যাগ বের করছিল তাসভানি। অভিযোগ উঠেছে, চালক শিশুটি নিরাপদ দূরত্বে সরে গেছে কি না তা নিশ্চিত না করেই গাড়িটি হঠাৎ পেছনে (রিভার্স) চালান। এতে ভ্যান ও বাড়ির সীমানা প্রাচীরের মাঝে চাপা পড়ে মারাত্মকভাবে আহত হয় শিশুটি। পুরো ঘটনাটি এলাকার একটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে।

 

ঘটনার সময় ভ্যানের ভেতর থাকা অন্য শিশুদের চিৎকার শুনে স্বজন ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহত তাসভানি পরিবারটির একমাত্র কন্যাসন্তান। তার মূল বাড়ি মীরজাপুর জেলায়। তার বাবা মণীশ পাঠক দিল্লিতে একটি বেসরকারি সংস্থায় কর্মরত এবং মা আরতি দুবে গোরখপুরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তাসভানি প্রয়াগরাজে তার দাদা সুরেন্দ্র পাঠক ও দাদী কাদম্বিনী পাঠকের সঙ্গে থেকে পড়াশোনা করত।

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন