ডিবিসি নিউজdbcnews.tv

আবহাওয়া

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আভাস, মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আভাস, মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আভাস, মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শনিবার ২৪শে অক্টোবর ২০২৬ ০৮:৫০:৪৭ পূর্বাহ্ন

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হলেও আপাতত এর প্রভাবে দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

 

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। তবে এর বাইরে দেশের অন্যান্য অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্কই থাকবে।

 

গত শুক্রবার দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। এ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সন্দ্বীপ ও আমবাগানে ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল উত্তরের সীমান্ত এলাকা তেঁতুলিয়ায় ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস।

 

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, ‘সৃষ্ট লঘুচাপটি ক্রমাগত শক্তি সঞ্চয় করে আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে চলতি মাসের শেষ দিকে দেশের উপকূলীয় এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।’

 

এদিকে লঘুচাপের প্রেক্ষাপটে কৃষকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি আবহাওয়া তথ্য সেবা (বামিস) ইউনিট।

 

বামিস ইউনিটের উপপরিচালক উর্মী আহসান জানান, সমুদ্রে লঘুচাপ সৃষ্টি হওয়া একটি নিয়মিত প্রাকৃতিক প্রক্রিয়া। কৃষকদের আগাম সতর্ক করার মতো বা আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। আবহাওয়া অধিদপ্তর থেকে কোনো আনুষ্ঠানিক বার্তা পাওয়া মাত্রই তা দ্রুত কৃষি সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন