ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

গাজীপুরে গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

গাজীপুরে গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

সারা বাংলা

গাজীপুরে গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

গাজীপুর প্রতিনিধি (রমজান)

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম স্ট্রিজ নামের একটি পোশাক কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে আগুন পাশের ডিবিএল গ্রুপের সুতার গোডাউনে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে শৈলডুবী এলাকার সুপ্রিম পোশাক কারখানার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের ডিবিএল গ্রুপের সুতার গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডিবিএল ফায়ার সার্ভিস ও কাশিমপুর মডার্ন ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

 

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন