ডিবিসি নিউজdbcnews.tv

বিবিধ

কুয়াকাটা পর্যটন কার্নিভালের প্রথম দিনেই নজর কেড়েছে লিলি-নিওর

কুয়াকাটা পর্যটন কার্নিভালের প্রথম দিনেই নজর কেড়েছে লিলি-নিওর

বিবিধ

কুয়াকাটা পর্যটন কার্নিভালের প্রথম দিনেই নজর কেড়েছে লিলি-নিওর

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে শুরু হওয়া দুই দিনব্যাপী ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬’-এর প্রথম দিনেই দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বিউটি পার্টনার রিমার্ক-হারল্যানের ব্র্যান্ড লিলি ও নিওর স্টল। খোলা সমুদ্রের সৌন্দর্যের সঙ্গে মিলিয়ে কুয়াকাটার থিমে সাজানো এই ব্যতিক্রমী স্টলটি পর্যটকদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

কার্নিভালের প্রথম দিনে স্টলে প্রদর্শিত বিভিন্ন পণ্যের মধ্যে নিওর ব্র্যান্ডের সানস্ক্রিন এবং লিলি ব্র্যান্ডের লোশন, পেট্রোলিয়াম জেলি, লিপস্টিক ও প্রেসড পাউডারের প্রতি পর্যটকদের বিশেষ আগ্রহ দেখা গেছে। পাশাপাশি লিলির বডি ওয়াশ ও সাবানের মতো নিয়মিত ব্যবহার্য পণ্যগুলোও দর্শনার্থীদের নজর কেড়েছে। স্টলে ঘুরতে আসা পর্যটকেরা পণ্যগুলো কাছ থেকে দেখার পাশাপাশি ছবি তুলে নিজেদের অভিজ্ঞতাকে স্মরণীয় করে রাখেন।
 

দর্শনার্থীদের সম্পৃক্ত করতে স্টলটিতে সরাসরি যোগাযোগের পাশাপাশি পণ্য ও উপহারের নমুনা বিতরণের (স্যাম্পলিং) ব্যবস্থা রাখা হয়েছে। এসব কার্যক্রমে অংশ নিয়ে পর্যটকেরা পণ্য সম্পর্কে ধারণা নেওয়ার সুযোগ পাচ্ছেন।
 

হারল্যানের হেড অব মার্কেটিং হাবিবউল্লাহ আল হাবিব বলেন, “এই জায়গায় আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। সবাই লিলি ও নিওরের পণ্য নিয়ে দারুণ রিভিউ দিচ্ছেন এবং বিভিন্ন পরামর্শ জানাচ্ছেন।” তিনি আরও জানান, সরাসরি মতামত পাওয়ার এই সুযোগে রিমার্কের নতুন ব্র্যান্ড ও পণ্যগুলো নিয়ে নিয়মিত ব্যবহারকারীদের ব্যাপক আগ্রহ লক্ষ করা গেছে।
 

উল্লেখ্য, চলতি বছরের ২৩ ও ২৪ অক্টোবর অনুষ্ঠিত এই কার্নিভালে বিচ ফুটবল, বিচ ক্রিকেট, সাংস্কৃতিক পরিবেশনা, সংগীত, ফ্যাশন শো, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব ও বিচ ম্যারাথনের মতো নানা আয়োজন রাখা হয়েছে। বিউটি পার্টনার হিসেবে লিলি ও নিওরের অংশগ্রহণ এই উৎসবে সৌন্দর্যচর্চা ও লাইফস্টাইলভিত্তিক অভিজ্ঞতার এক নতুন মাত্রা যোগ করেছে।

ডিবিসি/ এমকেএ

আরও পড়ুন