ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বন্ধুকে কুপিয়ে হত্যা: অভিযুক্ত আটক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বন্ধুকে কুপিয়ে হত্যা: অভিযুক্ত আটক

সারা বাংলা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বন্ধুকে কুপিয়ে হত্যা: অভিযুক্ত আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম সরকার নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগে তাঁর বন্ধু মারুফ তালুকদারকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার গয়হাট্টা কোনাগাঁতী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আকরাম সরকার ওই গ্রামের আব্দুর রহিম সরকারের ছেলে। অন্যদিকে অভিযুক্ত মারুফ তালুকদার পার্শ্ববর্তী গয়হাট্টা খোশালপুর গ্রামের মোহাম্মদ তালুকদারের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত ও অভিযুক্ত দুজন পরস্পরের বন্ধু।

 

নিহত আকরামের বাবা আব্দুর রহিম জানান, শুক্রবার বিকেলের দিকে মারুফ ফোন করে আকরামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। সন্ধ্যার পর থেকে আকরামের মুঠোফোন বন্ধ পাওয়া গেলে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মারুফের বাড়িতে গিয়ে আঙিনায় আকরামের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। এ সময় অভিযুক্ত মারুফ বাড়ির একটি কক্ষে অবস্থান করছিলেন।

 

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মারুফকে আটক করে। পরে পুলিশ আকরামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
 

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান শনিবার সকালে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করেছে এবং মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো জানা যায়নি। ঘটনার মূল রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

ডিবিসি/ এমকেএ

আরও পড়ুন