ডিবিসি নিউজdbcnews.tv

জাতীয়

মাদ্রাসায় বলাৎকার বন্ধে সরকার কঠোর অবস্থানে: ধর্মমন্ত্রী

মাদ্রাসায় বলাৎকার বন্ধে সরকার কঠোর অবস্থানে: ধর্মমন্ত্রী

জাতীয়

মাদ্রাসায় বলাৎকার বন্ধে সরকার কঠোর অবস্থানে: ধর্মমন্ত্রী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

মাদ্রাসায় বলাৎকার ও অশালীন ঘটনাকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে ভবিষ্যতে এর পুনরাবৃত্তি রোধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওতে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে যোগ দিয়ে তিনি এ কথা জানান।

সম্মেলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধর্মমন্ত্রী জানান, মাদ্রাসার মতো পবিত্র স্থানে যাতে এ ধরনের গর্হিত কাজ আর না ঘটে, সে বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক ও সচেতন করতে ইমামদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

 

এর আগে সম্মেলনে বক্তব্য রাখার সময় সারা দেশ থেকে আসা ইমামদের উদ্দেশে মন্ত্রী বলেন, কোনো উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে যেন দেশের বিদ্যমান ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সাথে সমাজে ইমামদের গ্রহণযোগ্যতাকে কাজে লাগিয়ে জুমার খুতবায় মাদক, সন্ত্রাসসহ নানা অপকর্মের বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখার আহ্বান জানান তিনি।

 

অনুষ্ঠানে সারা দেশের ইমাম প্রতিনিধিরা উপস্থিত থেকে ধর্মীয় ও সামাজিক বিষয়াদির পাশাপাশি নিজেদের বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভিন্ন সমস্যা ও দাবির কথা মন্ত্রীর কাছে তুলে ধরেন।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন