ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

দেশের প্রত্যেক ওয়ার্ডে ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যেক ওয়ার্ডে ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার হবে: স্বাস্থ্যমন্ত্রী

সারা বাংলা

দেশের প্রত্যেক ওয়ার্ডে ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার হবে: স্বাস্থ্যমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ২৪শে অক্টোবর ২০২৬ ০২:৫৭:৫৫ অপরাহ্ন

দেশের প্রত্যেক ওয়ার্ডে ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় হাসপাতালের রোগীদের ওয়ার্ড ও ওয়াশরুম-টয়লেটের পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং চিকিৎসাসেবার খোঁজখবর নেন মন্ত্রী।

 

এর আগে সকালে ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে পরিচ্ছন্নতার ঘাটতি ও রোগীদের ওষুধ সরবরাহসহ বিভিন্ন অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। 

 

দায়িত্বে অবহেলা ও অনিয়মের প্রমাণ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন মন্ত্রী।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন