ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

লক্ষ্মীপুরে সাবেক স্ত্রীকে নিয়ে ভিডিও প্রকাশের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

লক্ষ্মীপুরে সাবেক স্ত্রীকে নিয়ে ভিডিও প্রকাশের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা বাংলা

লক্ষ্মীপুরে সাবেক স্ত্রীকে নিয়ে ভিডিও প্রকাশের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

সুমন উদ্দিন শুভ, লক্ষ্মীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

লক্ষ্মীপুরের কমলনগরে সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক স্ত্রীকে নিয়ে ভিডিও প্রকাশের ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরে ফজলে আলী হাজারী (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার ৮ নম্বর চর কাদিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বটতলী বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফজলে আলী হাজারী ওই এলাকার বাসিন্দা। অভিযুক্ত মাহফুজ স্থানীয় আবু তাহেরের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ দেলোয়ার মাহমুদ (২০) ও জেরিন (১৮) প্রেমের সম্পর্কের পর পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে প্রায় ছয় মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর দেলোয়ার তার সাবেক স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে জেরিনের আত্মীয়স্বজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

 

এরই ধারাবাহিকতায় জেরিনের খালাতো ভাই মাহফুজ বটতলী বাজারে গিয়ে ভিডিও প্রকাশের বিষয়ে জেরিনের সাবেক স্বামীর ফুফা ফজলে আলী হাজারীর কাছে জানতে চান। এ সময় ফজলে আলী জানান, দেলোয়ার বাড়িতে নেই। তিনি ফিরে এলে বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধানের চেষ্টা করা যেতে পারে। কিন্তু একপর্যায়ে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়।

 

অভিযোগ রয়েছে, পরে মাহফুজ ফজলে আলীকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে তাকে ভর্তি করা হয়নি বলে জানিয়েছে তার পরিবার। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

ঘটনার পর অভিযুক্ত মাহফুজসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম জানান, খবর পেয়ে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন