ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

সাতক্ষীরায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

সাতক্ষীরায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

সারা বাংলা

সাতক্ষীরায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

‎সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্টে মাওলানা রহমতুল্লাহ (৩৩) নামের এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু। শনিবার (২৪ অক্টোবার) বেলা সাড়ে ৩টার দিকে ধানক্ষেতে সেচ পাম্মের সংযোগ লাইন থেকে এই দুর্ঘটনা ঘটে।

‎‎মৃত মাওলানা রহমতুল্লাহ ইউনিয়নের প্রতাপনগর গ্রামের সুলতান ময়রার পুত্র। তিনি পার্শ্ববর্তী আনুলিয়া ইউনিয়নের মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার সহকারী মৌলভী পদে কর্মরত ছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মাওলানা রহমতুল্লাহ বাড়ির পাশের ধানক্ষেতে সেচ দেওয়ার জন্য পাম্পের বৈদ্যুতিক সংযোগ দিতে যান। এ সময় ত্রুটিপূর্ণ সংযোগের কারণে তিনি অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

একজন উদীয়মান ও মেধাবী শিক্ষকের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী দাউদ মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন