ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

গাজীপুরে গভীর রাতে আগুনে পুড়ে ছাই প্রাইভেটকার

গাজীপুরে গভীর রাতে আগুনে পুড়ে ছাই প্রাইভেটকার

সারা বাংলা

গাজীপুরে গভীর রাতে আগুনে পুড়ে ছাই প্রাইভেটকার

গাজীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ২৪শে অক্টোবর ২০২৬ ০৭:৫৯:৫৮ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুরে বাড়ির পাশে পার্ক করে রাখা একটি ব্যক্তিমালিকানার প্রাইভেটকার আগুন পুড়ে গেছে। মালিকের দাবি শত্রুতা বশত কেউ একজন প্রাইভেটকারে আগুন ধরিয়ে দিয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মাওনা পিয়ার আলী কলেজের পেছনে এ ঘটনা ঘটে। এতে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

 

শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর নুরুল করিম জানান, রাজিবুল ইসলামের মালিকানাধীন প্রাইভেটকারটি স্থানীয় তমিজ উদ্দিনের বাড়ির পাশে একটি ইটসলিং রাস্তার ধারে পার্কিং করা ছিল। হঠাৎ গাড়িতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

 

গাড়ির মালিক রাজিবুল ইসলাম জানান, কয়েক দিন আগে কিস্তিতে গাড়িটি কিনেছেন তিনি। গাড়িটি দিয়ে রেন্ট-এ-কারের ব্যবসা করতেন। ঘটনার দিন দুপুরে গাড়িটি নিরাপদ স্থানে রেখে কাপড় দিয়ে ঢেকে বাড়িতে যান। পরে রাতে ফোনে গাড়িতে আগুন লাগার খবর পান।

 

রাজিবুলের ধারণা, শত্রুতার জেরে কেউ গাড়িটিতে আগুন দিয়েছেন। এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান।

 

এদিকে আগুন লাগার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে শ্রীপুর থানা পুলিশ।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন