বাংলাদেশ, সারা বাংলা
রংপুরে আন্তঃনগর ট্রেনের একটি বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

রংপুরের বদরগঞ্জে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্ত:নগর ট্রেন দোলনচাপা এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। এতে লালমনিরহাট-কাউনিয়া-রংপুরের সাথে পাবর্তীপুর হয়ে ঢাকার সাথে সকল রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনাটি ঘটে। বিকেল ৫টায় ঢাকা থেকে ছেড়ে আসা ৭৬১ পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেনটি বদরগঞ্জ স্টেশনে প্রবেশের আগেই ভাটিখানা এলাকায় আউটার সিগনালের কাছে লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির তৃতীয় নম্বর বগির চারটি চাকা লাইন থেকে ছিটকে পড়ে।
বদরগঞ্জ স্টেশন মাস্টার ইমরুল কায়েস জানান, রেল লাইনে বাঁশ রাখার কারনে এই দুর্ঘটনা হয়েছে। তবে, কেউ হতাহত হয়নি। এছাড়া, পার্বতীপুর থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে।
ডিবিসি/ এইচএপি