ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

যশোরে যাত্রী সেজে নির্জন রাস্তায় বৃদ্ধকে জখম করে ভ্যান ছিনতাই

যশোরে যাত্রী সেজে নির্জন রাস্তায় বৃদ্ধকে জখম করে ভ্যান ছিনতাই

সারা বাংলা

যশোরে যাত্রী সেজে নির্জন রাস্তায় বৃদ্ধকে জখম করে ভ্যান ছিনতাই

কেশবপুর (যশোর) প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

যশোরের কেশবপুরে যাত্রী সেজে নির্জন রাস্তায় নিয়ে এক বৃদ্ধকে জখম করে তার উপার্জনের একমাত্র সম্বল ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার কেশবপুর-পাঁজিয়া সড়কের হদ এলাকায় এই ঘটনাটি ঘটে। আহত ওই বৃদ্ধের নাম মফেজ উদ্দিন মোড়ল (৬০)। তার বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার নরনীয়া এলাকায়। তাঁকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারে ভ্যান নিয়ে অবস্থান করছিলেন মফেজ উদ্দিন মোড়ল। এ সময় অজ্ঞাত এক ব্যক্তি কেশবপুরের পাঁজিয়া এলাকার হদে যাবেন বলে তাঁর সঙ্গে ১৫০ টাকা ভাড়া ঠিক করেন। পরবর্তীতে ওই ভ্যানচালক তাকে নিয়ে রওনা হয়ে কেশবপুরের পাঁজিয়া সড়কের হদ এলাকার দিকে যাওয়ার সময় নির্জন রাস্তায় থামিয়ে মাথায় ধারালো কোনো বস্তু দিয়ে আঘাত করে মারাত্মক জখম করে।

 

এ সময় তাকে রাস্তার পাশে ফেলে অজ্ঞাত ব্যক্তি ভ্যান নিয়ে পালিয়ে যায়। পরে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় স্থানীয়রা রাস্তার পাশে আহত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. মোয়াজ্জেম হোসেন বলেন, আহত ওই ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার অবস্থা এখন শঙ্কামুক্ত।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন