ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, আরব

যাত্রীদের বাঁচাতে আগুন নেভাতে গিয়ে প্রাণ হারালেন সৌদি বিমানবন্দরকর্মী

যাত্রীদের বাঁচাতে আগুন নেভাতে গিয়ে প্রাণ হারালেন সৌদি বিমানবন্দরকর্মী

আন্তর্জাতিক, আরব

যাত্রীদের বাঁচাতে আগুন নেভাতে গিয়ে প্রাণ হারালেন সৌদি বিমানবন্দরকর্মী

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে

সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর লাগা আগুন নেভাতে গিয়ে এক কর্মীর মৃত্যু হয়েছে। সুলতান বিন আলী আল মাস্তুর আল কাহতানি নামের ওই কর্মী যাত্রীবাহী উড়োজাহাজে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় সহকর্মীদের সঙ্গে তা নেভাতে এগিয়ে যান। ধোঁয়া শ্বাসের সঙ্গে শরীরে ঢোকার পর অসুস্থ হয়ে হাসপাতালে মারা যান তিনি।

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, সুলতানের বাবা আলী আল কাহতানি জানান, বুধবার, ২১ অক্টোবর বিমানবন্দরে দায়িত্ব পালন করছিলেন তার ছেলে। এ সময় একটি প্রক্ষেপণাস্ত্রের আঘাতে যাত্রীবাহী উড়োজাহাজের কাছে আগুন ধরে যায়। সুলতান তখন ১৯ ও ২০ নম্বর গেটের কাছাকাছি কাজ করছিলেন।


আগুন উড়োজাহাজে ছড়িয়ে পড়তে পারে-এমন আশঙ্কায় সুলতান ও তার সহকর্মীরা হাতে বহনযোগ্য অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে ছুটে যান। আগুন নেভানোর সময় ধোঁয়ার সংস্পর্শে এসে তাঁর শ্বাসকষ্ট ও বুকে ব্যথা শুরু হয়।


পরে কার্যালয়ে ফিরে বুকে ব্যথার কথা জানান সুলতান। সহকর্মীদের পরামর্শে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে তার মৃত্যু হয়।


সৌদি সংবাদমাধ্যম হামলাটিকে হুতিদের হামলা বলে জানিয়েছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রথমে একজনের মৃত্যু ও আটজনের আহত হওয়ার কথা জানায়। পরে এক সৌদি নাগরিকের মৃত্যুর খবরও নিশ্চিত করে তারা। হামলায় বিমানবন্দরেরও ক্ষয়ক্ষতি হয়।


সুলতান স্ত্রী ও ছয় সন্তান রেখে গেছেন। তাঁর দুই ছেলে ও চার মেয়েই শিক্ষার্থী। বড় ছেলে নিম্নমাধ্যমিকের দ্বিতীয় বর্ষে এবং ছোট ছেলে প্রাথমিক বিদ্যালয়ে পড়ে।


ছেলেকে হারানোর শোকের মধ্যেও তাঁর সাহসিকতায় গর্ব প্রকাশ করেছেন বাবা। তাঁর ভাষায়, যাত্রীদের রক্ষা করতে নিজের জীবন বিপন্ন করেছিলেন সুলতান। পরিবারের কাছেও তিনি ছিলেন দায়িত্বশীল স্বামী, স্নেহশীল বাবা ও আপনজন।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন