জাতীয়
টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

টানা পাঁচ দিনের দীর্ঘ সরকারি ছুটি শেষে আজ রোববার (২৫ অক্টোবর) থেকে খুলেছে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহ। ছুটির আমেজ কাটিয়ে প্রথম কর্মদিবসে স্বাভাবিক নিয়মে শুরু হয়েছে অফিস-আদালতের কার্যক্রম।
একই সঙ্গে সকাল থেকেই সাধারণ লেনদেন ও দাপ্তরিক কাজ চালুর মাধ্যমে পূর্ণ কার্যক্রমে ফিরেছে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো।
চলতি বছর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন ছুটি ছিল। এর মধ্যে ২০ অক্টোবর (মঙ্গলবার) নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয় এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমীতে ছিল সাধারণ ছুটি। পরবর্তীতে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) আবারও নির্বাহী আদেশে ছুটি বর্ধিত করায় পূজা ঘিরে টানা তিন দিনের ছুটি পান চাকুরিজীবীরা।
পূজার এই তিন দিন ছুটির পর ২৩ ও ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় ছুটির মেয়াদ দাঁড়ায় মোট পাঁচ দিনে। টানা পাঁচ দিনের ছুটি শেষে ২৫ অক্টোবর রোববার থেকে আবারও পুরনো ব্যস্ততায় ফিরেছে রাজধানীসহ সারাদেশের কর্মক্ষেত্রগুলো।
ডিবিসি/এফএইচআর