ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

ইরানের নিরাপত্তা বিঘ্নিত হলে ১ ঘণ্টায় বসবাসের অযোগ্য হবে ইসরায়েল: জ্যেষ্ঠ ইরানি এমপি

ইরানের নিরাপত্তা বিঘ্নিত হলে ১ ঘণ্টায় বসবাসের অযোগ্য হবে ইসরায়েল: জ্যেষ্ঠ ইরানি এমপি

আন্তর্জাতিক

ইরানের নিরাপত্তা বিঘ্নিত হলে ১ ঘণ্টায় বসবাসের অযোগ্য হবে ইসরায়েল: জ্যেষ্ঠ ইরানি এমপি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

ইরানের নিরাপত্তা বা জাতীয় স্বার্থের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হলে ১ ঘণ্টারও কম সময়ে সমগ্র ইসরায়েল বসবাসের অযোগ্য হয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ সংসদ সদস্য।

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির প্রধান ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগমাধ্যমে হিব্রু ভাষায় দেওয়া এক পোস্টে এই কড়া সতর্কবার্তা দেন।

 

পোস্টে তিনি লেখেন, ‘মনে রাখবেন, আমাদের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যেকোনো ধরনের ব্যবস্থা নেওয়া হলে, দখলকৃত ভূখণ্ডগুলোকে (ইসরায়েল) বসবাসের অযোগ্য করে তুলতে এক ঘণ্টারও কম সময় লাগবে।’

 

ইব্রাহিম আজিজির এই বার্তার সাথে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সব সামরিক ও কৌশলগত অবকাঠামোর একটি চিত্রও যুক্ত করে দেওয়া হয়।

আরও পড়ুন