ডিবিসি নিউজdbcnews.tv

জাতীয়

নিরাপত্তা সতর্কতা শেষে সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

নিরাপত্তা সতর্কতা শেষে সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

জাতীয়

নিরাপত্তা সতর্কতা শেষে সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

১৭ ঘন্টা আগে

সাইবার নিরাপত্তার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিন দিন বন্ধ থাকার পর আজ রবিবার সকাল ৮টায় পুনরায় সচল হয়েছে বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তা ঝুঁকির সতর্কতার পরিপ্রেক্ষিতে সম্ভাব্য হামলার আশঙ্কায় গত ২২ অক্টোবর ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। মূলত ওয়েবসাইট তৈরিতে ব্যবহৃত পিএইচপি (PHP) প্রোগ্রামিং ভাষার নিরাপত্তাগত দুর্বলতার সঙ্গে সংশ্লিষ্ট সম্ভাব্য ঝুঁকি এড়াতেই এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছিল।

 

বন্ধ থাকার পরবর্তী সময়গুলোতে কেন্দ্রীয় ব্যাংকের তথ্যপ্রযুক্তি দল সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এবং ওয়েবসাইটের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে। বর্তমানে সকল প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে ওয়েবসাইটটি সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।

আরও পড়ুন