ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় বাজার থেকে ৯ রাউন্ড রাইফেলের গুলিসহ যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় বাজার থেকে ৯ রাউন্ড রাইফেলের গুলিসহ যুবক গ্রেপ্তার

সারা বাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় বাজার থেকে ৯ রাউন্ড রাইফেলের গুলিসহ যুবক গ্রেপ্তার

মহসিন পারভেজ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

ব্রাহ্মণবাড়িয়ায় কসবায় ৭.৬২ এমএম চায়না রাইফেলের ৯ রাউন্ড তাজা গুলি ও গুলি রাখার একটি চার্জারসহ মো. শামীম (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) রাত ৭টা ৫০ মিনিটের দিকে উপজেলার ৬ নম্বর গোপীনাথপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর বাজারে জনতা মেডিকেল হলের সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

রোববার (২৫ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে কসবা থানা পুলিশ।

 

গ্রেপ্তার শামীম কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বড়ঠুটা এলাকার আল আমিন ও মিনুয়ারা বেগমের ছেলে।

 

পুলিশ জানায়, কসবা থানার এসআই কাজী ছানোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে শামীমের দখল ও হেফাজত থেকে ৭.৬২ এমএম চায়না রাইফেলের ৯ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। উদ্ধার করা গুলির পেছনে ইংরেজিতে ‘BOF18 7.62X39’ লেখা রয়েছে। এ সময় গুলি রাখার কাজে ব্যবহৃত একটি চার্জারও জব্দ করা হয়।

 

এ বিষয়ে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

 

ডিবিসি/এসডব্লিউএন
 

আরও পড়ুন